Sudden Heart Attack: থানায় মোবাইল হারানোর অভিযোগ লেখাতে এসে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ, প্রাণ বাঁচাতে ঝাঁপালেন জিআরপি

দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকাই মেঝেতে পড়ে না যান অভিযোগকারী ব্যক্তি। আসন ছেড়ে তৎক্ষণাৎ ছুটে আসেন দুই অফিসার।

Sudden Heart Attack: থানায় মোবাইল হারানোর অভিযোগ লেখাতে এসে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ, প্রাণ বাঁচাতে ঝাঁপালেন জিআরপি
Sudden Heart Attack (Photo Credits: X)

থানায় মোবাইল হারানোর অভিযোগ লেখাতে এসে হৃদরোগে আক্রান্ত হলেন এক বৃদ্ধ। রেল পুলিশের (GRP) তৎপরতায় প্রাণে বাঁচলেন ষাটোর্ধ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত ১৬ সেপ্টেম্বর। রাত ১০টা নাগাদ আগ্রা ক্যান্টের জিআরপি থানায় মোবাইল হারানোর অভিযোগ লেখাতে আসেন তিনি। সেই সময়ে হেড কনস্টেবল রাকেশ কুমার এবং কনস্টেবল রবেন্দ্র চৌধুরী থানায় নাইট ডিউটিতে ছিলেন। রিপোর্টটি লেখানোর পর কনস্টেবল রবেন্দ্র চৌধুরী ওই বৃদ্ধকে দেওয়ার জন্যে একটি রসিদ লিখছিলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকাই মেঝেতে পড়ে না যান অভিযোগকারী ব্যক্তি। আসন ছেড়ে তৎক্ষণাৎ ছুটে আসেন দুই অফিসার। সঙ্গে সঙ্গে বৃদ্ধকে সিপিআর (CPR) দেওয়া শুরু করেন তাঁরা। দুই রেল পুলিশের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বৃদ্ধ ব্যক্তি।

থানায় আচমকা হৃদরোগ বৃদ্ধের... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 24, 2024 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).