Delhi Blast CCTV Video: দিল্লিতে শক্তিশালী বিস্ফোরণ, দেখুন সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ

Delhi Blast CCTV Video: দিল্লিতে শক্তিশালী বিস্ফোরণ, দেখুন সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ
Powerful Explosion Near Delhi Red Fort. (Photo Credits:X)

এবার প্রকাশ্যে এল দিল্লি বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ। যেখানে সোমবার দিল্লির ব্যস্ত রাস্তায় গাড়িতে গাড়িতে ছয়লাপ, সেই সময় হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যায়। দিল্লির ব্যস্ত রাস্তায় বিপুল সংখ্য়ক চলমান গাড়ির মাঝে বিস্ফোরণ ঘটে। গনগনে আগুনে যেন ঝলসে যেতে শুরু করে চারপাশ। লালকেল্লার কাছে দিল্লির রাস্তায় যে শক্তিশালী বিস্ফোরণ ঘটে, তার ছবি এবং ভিডিয়ো দেখে আতঙ্কে শিউরে ওঠেন মানুষ। এবার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। যেখানে রাস্তার মাঝে হঠাৎ করে প্রবল বিস্ফোরণে পুড়ে যায় একটি গাড়ি। বিস্ফোরণের ভয়াবহতায়, পুড়ে যায় আশপাশের যানবাহনগুলিও। যার জেরে পরপর ৮-১০ জনের মৃত্য়ুর খবর মেলে।

দিল্লিতে বিস্ফোরণের পরপরই ওই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। সেই সঙ্গে সংযুক্ত করা হয় এনএসজিকেও। দিল্লি বিস্ফোরণে জড়িতদের কোনওভাবে রেয়াত করা হবে না বলে ইতিমধ্যেই স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেখুন দিল্লি বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 12, 2025 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).