Air India Flight Crashed: আগুনে ঝলসে গিয়েছে সমস্ত দেহ, লাশ শনাক্ত করার জন্যে আহমেদাবাদের হাসপাতালে চলছে পরিবারের DNA নমুনা সংগ্রহ

স্বজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। আহমেদাবাদের হাসপাতাল জুড়ে হাহাকার। কাছের মানুষকের মৃতদেহ পর্যন্ত চিনত পারছেন না তাঁরা।

Air India Flight Crashed: আগুনে ঝলসে গিয়েছে সমস্ত দেহ, লাশ শনাক্ত করার জন্যে আহমেদাবাদের হাসপাতালে চলছে পরিবারের DNA নমুনা সংগ্রহ
DNA Sampling for Identification of Dead Passengers of Crashed Air India Flight (Photo Credits: X)

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় আগুন গিলে খেয়েছে ২৪১ জনকে। আগুনে ঝলসে গিয়েছে প্রায় অধিকাংশ দেহ। চেনা যাচ্ছে না কাউকেই। স্বজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। আহমেদাবাদের হাসপাতাল জুড়ে হাহাকার। কাছের মানুষকের মৃতদেহ পর্যন্ত চিনত পারছেন না তাঁরা। এই পরিস্থিতিতে লাশ শনাক্ত করার জন্যে গুজরাট প্রশাসনের তরফে পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা (DNA Sampling) সংগ্রহ চলছে। যাতে দ্রুত মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়। জানা যাচ্ছে, ৬টি দেহ ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমান আহমেদাবাদ থেকে মোট ২৩০ জন যাত্রীকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এছাড়াও বিমানে ছিলেন ২ জন পাইলট এবং ১০ জন ক্রু সদস্য। মোট বিমানে যাত্রা করছিলেন ২৪২ জন। মৃত্যু হয়েছে সকলেরই। কেবল বেঁচে গিয়েছেন এক জন যাত্রী।

আরও পড়ুনঃ দুর্ঘটনাগ্রস্থ বিমান থেকে কীভাবে বেঁচে ফিরলেন রমেশ? কোন দরজা দিয়ে বেরিয়ে এলেন? জানুন একমাত্র জীবিত যাত্রীর ভয়াবহ অভিজ্ঞতা

জোরকদমে চলছে ডিএনএ নমুনা সংগ্রহঃ

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 13, 2025 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).