Air India Penalty: অদক্ষ ক্র নিয়ে যাত্রা, এয়ার ইন্ডিয়ার উপর ১ কোটির জরিমানা
কেবল সংস্থাই নয়, এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশনস এবং ডিরেক্টর ট্রেনিংকে যথাক্রমে ৬ লক্ষ এবং ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Air India Penalty: ফের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর রোষের মুখে এয়ার ইন্ডিয়া। চাপানো হল মোটা অঙ্কের জরিমানা। অদক্ষ ক্র সদস্যদের সঙ্গে বিমান পরিচালনার অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। আর সেই কারণে এয়ার ইন্ডিয়ার উপর ৯০ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে ডিজিসিএ (DGCA)। কেবল সংস্থাই নয়, এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশনস এবং ডিরেক্টর ট্রেনিংকে যথাক্রমে ৬ লক্ষ এবং ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটির জরিমানা চেপেছে এয়ার ইন্ডিয়ার উপর। গত ১০ জুলাই একটি স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টের ভিত্তিতে এয়ার ইন্ডিয়ার অদক্ষ ক্র সদস্যদের নিয়ে যাত্রা পরিচালনার বিষয়টি নজরে আসে।
আরও পড়ুনঃ ব্যাঙ্কক ঘুরতে গিয়ে বিমান দুর্ঘটনায় হত ৯
মোটা অঙ্কের জরিমানা...
🔴#DGCA has imposed a financial #penalty of ₹90 Lakh on #AirIndia for operating flight with non-qualified #crewmembers
🔴In addition, penalty of Rs 6 Lakhs & Rs 3 Lakhs respectively imposed on the Director Operations & Director Training of Air India
🔴The incident came to the… pic.twitter.com/UZwAUKPLfK
— CNBC-TV18 (@CNBCTV18Live) August 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

