DGCA: দেশের বিমানবন্দরগুলি নিয়ে ভুয়ো খবরের বন্যা, বড় ঘোষণা বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার

ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা, হামলা, পাল্টা হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তকর পোস্ট দেখা যাচ্ছে। সবচেয়ে বেশী বিভ্রান্তি ছড়াছে বিমানবন্দরের নানা নির্দেশিকা, বিমান সূচিকে নিয়ে।

DGCA: দেশের বিমানবন্দরগুলি নিয়ে ভুয়ো খবরের বন্যা, বড় ঘোষণা বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার
Air India Flight (Photo Credit: File Photo)

ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা, হামলা, পাল্টা হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তকর পোস্ট দেখা যাচ্ছে। সবচেয়ে বেশী বিভ্রান্তি ছড়াছে বিমানবন্দরের নানা নির্দেশিকা, বিমান সূচিকে নিয়ে। এই বিভ্রান্তি কাটাতে অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (DGCA) দেশবাসীর উদ্দেশ্য আবেদন করল। শুধুমাত্র সরকারের প্রদত্ত তথ্য, অফিসিয়াল হ্যান্ডেলে দেওয়া খবর, বা তথ্যের ওপর সবাইকে আস্থা রাখতে অনুরোধ করল DGCA। এখনও পর্যন্ত দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার স্তর বাড়ানো হয়েছে। যে কারণে বিমান চাড়ার কমপক্ষে তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছে যেতে যাত্রীদের কাছে আবেদন করেছে বিমানসংস্থাগুলি। বিমান বাতিল বা পিছিয়ে যাওয়া সংক্রান্ত খবর বা তথ্যের জন্য শুধু সেই বিমানসংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ওপরই আস্থা রাখতে বলা হয়েছে।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 09, 2025 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).