Delhi Rains: ঝড়বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত রাজধানী, ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের শৌখিন ছাউনি, দেখুন

গাড়ি পার্কিংয়ের মাথার উপর লাগানো শৌখিন ছাউনি একরাতের বৃষ্টিতেই ভেঙে পড়েছে। যা গত বছরেই লাগানো হয়েছিল। তবে সৌভাগ্যবশত এই ঘটনার জেরে কোন হতাহতের খবর নেই।

Delhi Rains: ঝড়বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত রাজধানী, ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের শৌখিন ছাউনি, দেখুন
Membrane Shade Collapses at IGI Airport Amid Heavy Rain (Photo Credits: X)

শনিবার রাত থেকেই দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় ঝেপে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার ভোর থেকে ঝড়-বৃষ্টি আরও বেড়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঝড়ের তাণ্ডব। রাজধানী শহর প্লাবিত হয়েছে। ব্যাহত হয়েছে যান চলাচল। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বহু গাছও। প্রভাব পড়েছে বিমান চলাচলেও। সকাল থেকে দিল্লি বিমানবন্দরে একশোর বেশি বিমান ওঠানামায় দেরি হয়েছে। এরই মাঝে এক টানা মুষলধারে বৃষ্টির মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে (Indira Gandhi International Airport) ভেঙে পড়ল ছাউনি। গাড়ি পার্কিংয়ের মাথার উপর লাগানো শৌখিন ছাউনি একরাতের বৃষ্টিতেই ভেঙে পড়েছে। যা গত বছরেই লাগানো হয়েছিল। তবে সৌভাগ্যবশত এই ঘটনার জেরে কোন হতাহতের খবর নেই।

আরও পড়ুনঃ ঝড়বৃষ্টির তাণ্ডবে ভেঙে পড়ল থানার ছাদ, ঘুমের মধ্যেই সাব-ইন্সপেক্টরের মৃত্যু

ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাউনিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 25, 2025 05:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).