Delhi: অতীশীর নাম খারিজ করে কৈলাশ গেহলটকে পতাকা উত্তোলনে বাছলেন দিল্লির এলজি

কেজরির অনুপস্থিতিতে দিল্লি সরকারের উদ্যোগে আগামী বৃহস্পতিবার দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

Delhi: অতীশীর নাম খারিজ করে কৈলাশ গেহলটকে পতাকা উত্তোলনে বাছলেন দিল্লির এলজি
AAP Minister Atishi, Delhi CM Arvind Kejriwal (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৩ অগাস্ট: আবগারি নীতি দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এদিকে, কেজরির অনুপস্থিতিতে দিল্লি সরকারের উদ্যোগে আগামী বৃহস্পতিবার দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। যেমনটা প্রতি বছর হয়। জেলবন্দি কেজরিওয়ালের জায়গায় দিল্লি সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অতীশী -কে বেছে নেয় রাজ্যের শাসক দল আম আদমি পার্টি।

কিন্তু দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা আপের প্রস্তাব খারিজ করে ১৫ অগাস্ট পতাকা উত্তোলক হিসেবে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ গেহলটের (Kailash Gahlot) নাম ঘোষণা করলেন। দিল্লির এলজি-র এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে আপ। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এবার আপ সরকারের সঙ্গে মোদী সরকার় মনোনিত এলজি-র মধ্যে ফের বড় বিরোধী চবছে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন-

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য ভোর ৪টা থেকে মেট্রো পরিষেবা চালু দিল্লিতে  

দেখুন খবরটি

রাজনৈতিক মহলের ধারনা পতাকা উত্তোলনে মণীশ সিসোদিয়ার পছন্দের অতীশীর পরিবর্তে, এলজি কৈলাশ গেহলেটকে বেছে নিয়ে আপ-এর মধ্যে দ্বন্দ্ব উস্কে দিলেন। কেজরির জেলে যাওয়ার পর আপের অভ্যন্তরকে অতীশীর আচমকা উত্থান নিয়ে আপের অন্দরে একাংশের বড় ক্ষোভ আছে বলে বিরোধীদের দাবি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 13, 2024 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).