Arvind Kejriwal Video: মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়লেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, দেখুন ভিডিয়ো
এবার মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শুক্রবার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে আসেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী (Delhi Former CM)। আবগারী দুর্নীতি মামলায় সম্প্রতি জেল থেকে বেরিয়ে আসেন অরবিন্দ কেজরিওয়াল। জামিনে মুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন আপ প্রধান। মুখ্যমন্ত্রীত্ব থেকে কেজরিওয়াল ইস্তফা দিয়ে সেখানে অতিশীকে (Atishi) বসান। ওই সময়ই কেজরি ঘোষণা করেন, তিনি সরকারি বাসভবন ছেড়ে বেরিয়ে আসবেন। সেই অনুযায়ী এবার সরকারি বাসভবন ছেড়ে পরিবারের সঙ্গে বেরিয়ে আসেন অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুন: Haryana Assembly Election 2024: 'আমার সততায় আঘাত করতে চাইছে বিজেপি', বললেন কেজরিওয়াল
দিল্লির বাসভবন ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল...
#WATCH | Delhi: Former Delhi CM and AAP National Convenor Arvind Kejriwal vacates his residence along with his family. pic.twitter.com/quorCuyHud
— ANI (@ANI) October 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 04, 2024 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

