Delhi Excise Policy Case: জামিন অধরা এবারও, আবগারী দুর্নীতি মামলায় ২০ মে পর্যন্ত জেল হেফাজত কবিতার
এবারও জামিন পেলেন না কে কবিতা (K Kavitha)। আবগারী দুর্নীতি মামলায় এবার আগামী ২০ মে পর্যন্ত বিআরএস নেত্রী কে কবিতার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইডির তরফে ষষ্ঠ চার্জশিট পেশের পর আবগারী দুর্নীতি মামলায় এবারও জামিন অধরা রইল কবিতার। প্রসঙ্গত আর্থিক তছরূপ মামলায় গত শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটানা ২০০ পাতার একটি চার্জশিট পেশ করে আদালতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা ওই চার্জশিটের প্রেক্ষিতে মঙ্গলবার ফের দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফে তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যার জামিন নতুন করে বাতিল করা হয়।
আরও পড়ুন: Liquor policy: আবগারী দুর্নীতিতে কেজরিওয়ালের সঙ্গে ষড়যন্ত্র কেসিআর-কন্যা কবিতার, অভিযোগ ইডির
দেখুন ট্যুইট...
#LIVE | No relief to BRS MLC K Kavitha in Liquor Scam case
Tune in here for all the latest updates: https://t.co/e2xeCMwWH1#KKavitha #BRS #Liquorscam pic.twitter.com/AoN7bwLdb2
— Republic (@republic) May 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 14, 2024 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

