Delhi: আপের দুর্গ ভেঙে চুরমার, বিধানসভা ভোটের ফলাফলের পরের দিনই বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী ইস্তফা দিতে ছুটলেন

রাজধানীতে এবার ক্ষমতা বদলের পালা বিজেপি। দিল্লিতে সরকার গড়বে বিজেপি আপের বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী নিজের পদত্যাগপত্র জমা দেবেন আজ রবিবার।

Delhi: আপের দুর্গ ভেঙে চুরমার, বিধানসভা ভোটের ফলাফলের পরের দিনই বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী ইস্তফা দিতে ছুটলেন
Atishi (ছবিঃANI)

দিল্লি বিধানসভা ভোটে (Delhi Assembly Election 2025) ভেঙে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (Aam Aadmi Party) দুর্গ। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি দখল করেছে ৪৮টি। আপের জুটেছে ২২টি। এবারেও খাতা খুলতে পারেনি কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), মণীশ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজের মত আম আদমি পার্টির শীর্ষ নেতারাই মুখ থুবড়ে পড়েছেন। রাজধানীতে এবার ক্ষমতা বদলের পালা বিজেপি। দিল্লিতে সরকার গড়বে বিজেপি (BJP) আপের বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী (Atishi) নিজের পদত্যাগপত্র জমা দেবেন আজ রবিবার। নির্বাচনী ফলাফল ঘোষণার পরের দিনই তিনি রওনা দিয়েছেন রাজভবনের উদ্দেশ্যে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তদা দেবেন অতিশী।

আরও পড়ুনঃ আপের লজ্জাজনক হার, কালকাজি জয়ের পর অতিশীর নাচকে 'নির্লজ্জ' বললেন স্বাতী

রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অতিশীঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 09, 2025 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).