Delhi: ১২ বছরের কিশোরের উপর নির্যাতন মাদ্রাসায়, অভিযোগ উলেমার বিরুদ্ধে

Delhi: ১২ বছরের কিশোরের উপর নির্যাতন মাদ্রাসায়, অভিযোগ উলেমার বিরুদ্ধে
Rape | Image used for representational purpose (Photo Credits: File Image)

১২ বছরের এক কিশোরের ধর্ষণের (Rape) ঘটনায় শোরগোল শুরু হয়েছে দিল্লিতে (Delhi) । রাজধানীর সরাই রোহিল্লা থানা এলাকার মাদ্রাসায় বছর ১২-র এক কিশোরের উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পুলিশ (Police) অভিযুক্ত মহম্মদ ইসরানকে খুঁজছে। তবে ঘটনার পর থেকে মহম্মদ ইসরানের কোনও খোঁজ মেলেনি। পুলিশ মহম্মদ ইসরানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে।

আরও পড়ুন: Tamil Nadu Shocker: মাদক সেবন করিয়ে ৫ আত্মীয় মিলে ধর্ষণ নাবালিকাকে, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রফতার ৩

উত্তর দিল্লির ডিসিপির তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মহম্মদ ইসরানের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে একাধিক অভিযোগ দায়ের করে। ১২ বছরের কিশোরকে মাদক জাতীয় কিছু জোর করে খাইয়ে তার উপর মহম্মদ ইসরান একাধিকবার অত্যাচার চালায় বলে অভিযোগ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 15, 2022 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).