Accident In Agra: মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু ২ পুণ্যার্থীর

বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ইতিমধ্যেই ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আটক করা হয়েছে চালককে।

Accident In Agra: মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু ২ পুণ্যার্থীর
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ মহাকুম্ভ(Mahakumbh 2025) থেকে ফেরার পথে দুর্ঘটনার(Accident) কবলে তীর্থযাত্রীদের গাড়ি। ট্রাকের(Truck) সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু দম্পতির। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আগ্রার সাহাপুর গ্রামের কাছে চিত্রহাট এলাকায়। আচমকা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ির। ওই গাড়িতে চেপেই মহাকুম্ভ থেকে ফিরছিলেন পুণ্যার্থীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহেন্দ্র প্রতাপ(৫০) নামে এক ব্যক্তি এবং তাঁর স্ত্রী ভুরি দেবীর(৪৮)। আগ্রার রাসুলাবাদ গ্রামের বাসিন্দা তাঁরা। এই ঘটনায় আহত হন গাড়ির বাকি যাত্রীরা। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আটক করা হয়েছে চালককে।

মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু ২ পুণ্যার্থীর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).