P Chidambaram: আমেদাবাদে তীব্র গরমে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম, দেখুন ভিডিয়ো
গুজরাটের রাজধানী আমেদাবাদে কংগ্রেসের জাতীয় সম্মেলনে বড় বিপত্তি। ৬ দশকের বেশী সময় পর গুজরাটের AICC-র জাতীয় সম্মেলনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন দলের অন্যতম শীর্ষ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।
CWC Meet 2025: গুজরাটের রাজধানী আমেদাবাদে কংগ্রেসের জাতীয় সম্মেলনে বড় বিপত্তি। ৬ দশকের বেশী সময় পর গুজরাটের AICC-র জাতীয় সম্মেলনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন দলের অন্যতম শীর্ষ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। সরবমতী আশ্রমে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের সময়ে তীব্র গরমে অস্বস্তি বোধ করার পর জ্ঞান হারান ৭৯ বছরের তামিলনাড়ুর কংগ্রেস নেতা।
জ্ঞান হারানোর পর মাটিতে পড়ে গেলে কংগ্রেসের দলীয় নেতা-কর্মীরা তাঁকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাাতলে ভর্তি করেন। এখন চিদাম্বরম সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। মনমোহন লিং মন্ত্রিসভায় ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন চিদাম্বরম। বিজেপির আমলা তাঁকে দুর্নীতি মামলায় জেল খাটতে হয়। তবে প্রমাণের অভাবে ছাড়াও পেয়ে যান তিনি।
দেখুন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাওয়ার পর চিদম্বরম-কে
#WATCH | Ahmedabad, Gujarat: Congress leader P Chidambaram fell unconscious due to heat at Sabarmati Ashram and was taken to a hospital. pic.twitter.com/CeMYLk1C25
— ANI (@ANI) April 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 08, 2025 08:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

