Chhattisgarh Maoist Encounter: পরপর ২৭ জন মাওবাদীকে নিকেশ করলেন জওয়ানরা, জঙ্গল থেকে উঠিয়ে দেহ আনা হল ময়নাতদন্তের জন্য

Chhattisgarh Maoist Encounter: পরপর ২৭ জন মাওবাদীকে নিকেশ করলেন জওয়ানরা, জঙ্গল থেকে উঠিয়ে দেহ আনা হল ময়নাতদন্তের জন্য
Maoist Body Are Taken For Postmortem (Photo Credit: ANI/X)

পরপর ২৭ মাওবাদীকে (Maoist) নিকেষ করা হয়েছে। মাওবাদীদের (Naxals) যে ২৭ জনকে নিকেশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে 'টপ লিডার' বাসব রাজুর নামও। ছত্তিশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়া, বিজাপুর, নারায়ণগড়েে এনকাউন্টার চালিয়ে পরপর ২৭ জন মাওবাদীকে নিকেশ করেন জওয়ানরা। যা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। এক নাগাড়ে ২৭ জন মাওবাদীকে নিকেশের পর তাদের দেহ চপারে উড়িয়ে আনা হয় নারায়ণপুরে। অবুঝমারের জঙ্গল থেকে মাওবাদীদের দেহ নিয়ে আসা হয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

আরও পড়ুন: Maoist Encounter In Chhattisgarh: ফের বড় সফলতা; মাও-মুক্ত ভারত গঠনের আরও এক ধাপ, ছত্তিশগড়ে ১৫-২০ মাওবাদীকে নিকেশ করলেন জওয়ানরা

দেখুন সেই ভিডিয়ো যখন অবুঝমারের জঙ্গল থেকে মাওবাদীদের দেহ নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য...

 

প্রসঙ্গত ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ছত্তিশগড়কে মাওবাদী মুক্ত করতে হবে। ছত্তিশগড়ের পাশাপাশি তেলাঙ্গানা সীমান্তেও যে মাওবাদীরা রয়েছে, তারা যাতে কোনওভাবে ছাড় না পায়, সে বিষেয় কার্যত 'ডেডলাইন' দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে মাও অধ্যুষিত এলাকায় আপাতত জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 22, 2025 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).