Chennai: চেন্নাইয়ের স্কুলগুলিতে বোমা হামলার হুমকি, তল্লাশি অভিযানের জন্য স্কুল ছুটি রাখার নির্দেশ প্রশাসনের
বুধবার সকালে বোমা হামলার হুমকি পেল চেন্নাইয়ের বেশ কয়েকটি বেসরকারি স্কুল। জানা যাচ্ছে, দুপুর ১টা ৫৫ নাগাদ স্কুলগুলিতে এই ধরনের মেইল আসে। এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।
বুধবার সকালে বোমা হামলার হুমকি পেল চেন্নাইয়ের (Chennai) বেশ কয়েকটি বেসরকারি স্কুল। জানা যাচ্ছে, দুপুর ১টা ৫৫ নাগাদ স্কুলগুলিতে এই ধরনের মেইল আসে। এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। তারপর তাঁরা ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। ততক্ষণে স্কুলগুলি থেকে পড়ুয়াদের নিরাপদের বের করে আনা হয়। স্কুল ফাঁকা হলে চলে তল্লাশি অভিযান। তবে সেরকম কিছু সন্দেহজনক জিনিষপত্র উদ্ধার হয়নি। তবে তদন্তকারী আধিকারিকদের অনুমান আগামী ৩-৪ দিন সতর্ক থাকতে হবে। সেই কারণে ফোরশোর এস্টেট এবং মায়লাপুর থানার অধীনে থাকা স্কুলগুলিকে আগামী তিনদিনের ছুটি ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। অন্যদিকে কে বা কারা এই মেইল পাঠিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Chennai Schools Receive Bomb Threat E-Mail, Cops Launch Probe https://t.co/JF8XPXdy58 pic.twitter.com/wJPotEA77e
— NDTV (@ndtv) July 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 17, 2024 10:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

