By Elections 2022: উত্তরপ্রদেশে তিনটি আসনে চলছে উপনির্বাচনের ভোটগ্রহণে
গুজরাট বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ চলছে। ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা।
গুজরাট বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ চলছে। ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা। গুজরাটের বিধানসভা ভোটের পাশাপাশি উত্তরপ্রদেশের একটি লোকসভা আসন ও দুটি বিধানসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি বিহারের খুরহানি, ওডিশার পদমপুর, রাজস্থানের সারদাশাহার ও ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
মুলায়ম সিং যাদবের মৃত্যুতে খালি হওয়া মৈনপুরি লোকসভায় চলছে উপনির্বাচনে। আর রামপুর ও খাটৌলি বিধানসভায় উপ নির্বাচন হচ্ছে সেখানকার বিধায়কদের পদ খারিজ বা অযোগ্য প্রমাণ হওয়ায়। কংগ্রেস ও বিএসপি এই তিন কেন্দ্রে প্রার্থী দেয়নি। সরাসরি লড়াই শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির মধ্যে।
দেখুন টুইট
ByElections 2022: 24% voter turnout in Kurhani (Bihar), 29.73% in Padampur (Odisha), 19.87% in Sardashahar (Rajasthan), 11.30% in Rampur (UP), 20.70% in Khatauli and 31.27% in Bhanupratappur (Chhattisgarh) recorded till 11 am.#ByElections2022 #VotingRights pic.twitter.com/FvxU3F1KeI
— Dynamite News (@DynamiteNews_) December 5, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 05, 2022 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

