BSF: ড্রোন থেকে ফেলে যাওয়া মাদক উদ্ধার পাঞ্জাবের চকখেওয়া গ্রামে, ঘটনায় গ্রেফতার ২ জন সন্দেহভাজন
গতকাল(১ জুন) রাতে পাঞ্জাবের ফাজিলকা জেলার চকখেওয়া গ্রামের কয়েকটি বাড়িতে সীমান্ত রক্ষা বাহিনি(BSF) এবং পাঞ্জাব পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি যৌথ অনুসন্ধান অভিযান শুরু করে
পাঞ্জাবঃ গতকাল(১ জুন) রাতে পাঞ্জাবের ফাজিলকা জেলার চকখেওয়া গ্রামের কয়েকটি বাড়িতে সীমান্ত রক্ষা বাহিনি(BSF) এবং পাঞ্জাব পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি যৌথ অনুসন্ধান অভিযান শুরু করে।তল্লাশির সময় সন্দেহভাজন ২ জনকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তির বাড়ি থেকে হেরোইনের ৩ টি প্যাকেট (যার মোট ওজন প্রায় আড়াই কেজি)উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে হেরোইনের প্যাকেটটি সম্ভবত কয়েকদিন আগে একটি ড্রোনের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছিল এবং তারপরেই সেটিকে বাড়ির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল।
ঘটনায় ইতিমধ্যে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিএসএফ এর পাঞ্জাব ফ্রন্টিয়ারের পিআরও।
On 1st June, a joint search operation was launched by BSF and CI Jalalabad (Punjab Police) at some houses of village Chakkhewa in Fazilka district. During search, 2 suspects were taken into custody & during interrogation, 3 packets of suspected Heroin (gross weight - 2.5 kgs)… pic.twitter.com/Xsjjv2tzjH
— ANI (@ANI) June 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 09:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

