Heart Attacks In Gym: জিমে হার্ট অ্যাটাকের ঘটনা বৃদ্ধি নিয়ে লোকসভায় আলোচনা বিজেপি সাংসদ রবি কিষানের, তদন্ত কমিটি গঠনের দাবি
দেশের বিভিন্ন জায়গায় জিমে ওয়ার্কআউট করার সময় হার্ট অ্যাটাক হয়ে আচমকা মৃত্যুর ঘটনা বাড়ছে। বুধবার এই বিষয়ে লোকসভায় আলোচনা করলেন উত্তরপ্রদেশের গোরখপুরের বিজেপি সাংসদ রবি কিষান।
নয়াদিল্লি: দেশের বিভিন্ন জায়গায় জিমে (Gym) ওয়ার্কআউট (workout) করার সময় হার্ট অ্যাটাক (Heart Attacks) হয়ে আচমকা মৃত্যুর (death) ঘটনা বাড়ছে। বুধবার এই বিষয়ে লোকসভায় আলোচনা করলেন উত্তরপ্রদেশের গোরখপুরের বিজেপি সাংসদ রবি কিষান (Ravi Kishan)। আরও পড়ুন: Nitish screams at BJP MLAs: বিজেপি বিধায়কদের মাতাল বলে কটাক্ষ নীতীশের! জেনে নিন একথা কেন বললেন বিহারের মুখ্যমন্ত্রী
বুধবার লোকসভায় এই বিষয়টি উত্থাপন করে তিনি জানান, জিমে ওয়ার্কআউট করার সময় অনেক মানুষ আচমকা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে এই বিষয়ে একটি তদন্ত কমিটি তৈরি করা উচিত। যে কমিটি তদন্ত করে দেখবে যে জিমে যে বিভিন্ন ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট দেওয়া হয় বা খাওয়ার জন্য সুপারিশ করা হয় সেগুলির এই মৃত্যুর পিছনে কোনও ভূমিকা আছে কিনা।
BJP MP from Gorakhpur #RaviKishan raises issue of surge in sudden deaths during workout in gyms in Lok Sabha; demands @MoHFW_INDIA should form investigation committee to look into whether protein supplements being provided or recommended by gyms have any role in these deaths.
— All India Radio News (@airnewsalerts) December 14, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 14, 2022 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

