Parliamentary Election 2024: লোকসভা নির্বাচনে ১০০ শতাংশে বুথে ভিডিওগ্রাফির দাবি করল ভারতীয় জনতা পার্টি
সূত্রের খবর ২৪ এর লোকসভা ভোটে যে সমস্ত বুথে ওয়েব কাস্ট হবে, সেখানেই ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। পাশাপাশি ভিডিওগ্রাফির কথাও গুরুত্ব সহকারে দেখছে কমিশন।
প্রতি নির্বাচনেই দেশের কোথাও না কোথাও থেকে বুথ জ্যাম, ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। কখনও বিরোধীরা, কখনও শাসক দল এই অভিযোগ জানায় নির্বাচন কমিশনে। এবার ১০০ শতাংশে বুথে ভিডিওগ্রাফির দাবি করল ভারতীয় জনতা পার্টিও। এমনিতেই ১৩০ কোটি দেশের নাগরিককে নিয়ে এত বড় নির্বাচনী মহাযজ্ঞ সামলাতে এ আই (AI) প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা নির্বাচন কমিশনের। সূত্রের খবর ২৪ এর লোকসভা ভোটে যে সমস্ত বুথে ওয়েব কাস্ট হবে, সেখানেই ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। পাশাপাশি ভিডিওগ্রাফির কথাও গুরুত্ব সহকারে দেখছে কমিশন।
BJP demands 100% videography of polling booths for Lok Sabha elections.
— News Arena India (@NewsArenaIndia) February 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

