BJP: কাল আস্থা ভোটের আগে দলীয় বিধায়কদের মুম্বইয়ের তাজ হোটেলে জমায়েতের নির্দেশ বিজেপি-র

গত আড়াই বছরের চেষ্টা এবার কাজে এসেছে। শিবসেনার আভ্যন্তরিন বিদ্রোহে লাভের ফসল ঘরে তোলার পথে বিজেপি। ২০১৯ সালে মহারাষ্ট্রে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর এবার একটা সুযোগ এসেছে।

BJP: কাল আস্থা ভোটের আগে দলীয় বিধায়কদের মুম্বইয়ের তাজ হোটেলে জমায়েতের নির্দেশ বিজেপি-র
Devendra Fadnavis (Photo Credits: ANI)

আস্থা ভোটের আগে ঘর গোচাচ্ছে বিজেপি। গত আড়াই বছরের চেষ্টা এবার কাজে এসেছে। শিবসেনার আভ্যন্তরিন বিদ্রোহে লাভের ফসল ঘরে তোলার পথে বিজেপি। ২০১৯ সালে মহারাষ্ট্রে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর এবার একটা সুযোগ এসেছে। আগামিকাল, বৃহস্পতিবার সকাল ১১টায় মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট। উদ্বভ ঠাকরেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তাই নিজেদের ঘর গোছাতে আজ সন্ধ্যার মধ্যে মুম্বইয়ের তাজ প্রেসিডেন্ট হোটেলে দলীয় বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দিল বিজেপি। মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি-র ১০৭জন বিধায়ক আছে। আরও পড়ুন: কাল ১১টায় মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোট, বিশেষ অধিবেশন ডাকতে বললেন রাজ্যপাল

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 29, 2022 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).