Bharat Jodo Yatra: সাংসদ সন্তোখ চৌধুরীর মৃত্যুতে স্থগিত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা
ভারত জোড়ো যাত্রায় পায়ে হায়ে এগিয়ে চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোষ সিং চৌধুরী।
ভারত জোড়ো যাত্রায় পঞ্জাব পর্বে বড় অঘটন। যাত্রায় পায়ে হায়ে এগিয়ে চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর। শনিবার সকালে রাহুল গান্ধীর সঙ্গেই ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিলেন। ফিল্লাউর এলাকা দিয়ে হাঁটার সময় আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর হার্ট অ্যাটাক হয়। লুধিয়ানার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আচমকাই ঘটে যাওয়া এই মৃত্যুর খবর শোকের ছায়া নেমে আসে। বাতিল করা হয় আজকের যাত্রার যাবতীয় কর্মসূচি। আগামিকাল, রবিবার সাংসদ সন্তোষ সিংয়ের শেষকৃত্য হবে। শেষকৃত্যের কাজ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে 'ভারত জোড়ো যাত্রা'।
দেখুন টুইট
Yatra suspended for today. Tomorrow, last rites will be held. Haven't spoken to Rahul Gandhi yet but we all feel that after last rites we'll start the Yatra. Till last rites it'll be suspended: Punjab Congress chief on Bharat Jodo Yatra &demise of party MP Santokh Singh Chaudhary pic.twitter.com/QDzZn3gHYl
— ANI (@ANI) January 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 14, 2023 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

