Bengaluru: অবিরাম বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ আবাসন, ধ্বংসস্তূপের নীচে আটকে শ্রমিকেরা
বৃষ্টি থেকে বাঁচার জন্যে নির্মীয়মাণ ভবনটির নীচেই আশ্রয় নিয়েছিলেন শ্রমিকেরা। আর সেই ভবনই ভেঙে পড়ে তাঁদের উপর।
কয়েক দিন যাবত টানা বৃষ্টিতে ভিজছে কর্ণাটকের (Karnataka) বিস্তীর্ণ এলাকা। এরই মাঝে বেঙ্গালুরুর (Bengaluru) হেন্নুরের কাছে বাবুসাপল্যায় একটি নির্মীয়মাণ আবাসন ভেঙে পড়ে। অবিরাম বৃষ্টির জেরে আবাসন ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন প্রায় ১৭ জন নির্মাণ কর্মী। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। পুলিশ জানাচ্ছে, বৃষ্টি থেকে বাঁচার জন্যে নির্মীয়মাণ ভবনটির নীচেই আশ্রয় নিয়েছিলেন শ্রমিকেরা। আর সেই ভবনই ভেঙে পড়ে তাঁদের উপর। দুর্বল নির্মাণ কাজের জন্যেই ভবনটি ভেঙে পড়েছে বলে জানাচ্ছে পুলিশ।
নির্মীয়মাণ আবাসন ভেঙে দুর্ঘটনা...
JUST IN | An under-construction building collapsed in Babusapalya near Hennur in #Bengaluru following incessant rains, trapping as many as 17 labourers. Six have been rescued and operation is on to rescue the rest trapped under the debris. Police say poor construction resulted in… pic.twitter.com/dYvertJ9YT
— The Hindu (@the_hindu) October 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 06:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

