Bengaluru Road Accident: বেপরোয়া গতি, দুটি বাসের মাঝে পিষে গেল অটো, মৃত্যু চালক এবং যাত্রীর
একটি বাসের পিছনে ছিল ওই অটোটি। পিছন থেকে আর একটি বাস ওই অটোতে সজোরে এসে ধাক্কা মারে। দুটি বাসের মাঝে একেবারে পিষে যায় অটো।
বেঙ্গালুরুতে (Bengaluru) দুটি সরকারি বাসের মাঝে পড়ে পিষে গেল একটি অটো। অটোর ভিতরে থাকা চালক এবং এক যাত্রীও পিষে মারা গেলেন। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি সকালে বেঙ্গালুরুর বনশঙ্করীতে দুটি সরকারি বাসের মাঝে পড়ে তীব্র চাপে একেবারে দুমড়ে মুচড়ে গেল আস্ত অটো। রাস্তার মাঝে এমন মর্মান্তিক দৃশ্য দেখে ছুটে এলেন পথচলতিরা। জানা যাচ্ছ, একটি বাসের পিছনে ছিল ওই অটোটি। পিছন থেকে আর একটি বাস ওই অটোতে সজোরে এসে ধাক্কা মারে। দুটি বাসের মাঝে একেবারে পিষে যায় অটো। সাহায্যের জন্যে ডাকা হয় জরুরি পরিষেবা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মারা যান চালক এবং যাত্রী। এই ঘটনার পর নতুন করে শহরের সড়ক নিরাপত্তা নিয়ে সরব হন বেঙ্গালুরুবাসী।
দুটি বাসের মাঝে পিষে গেল অটো, মৃত্যু চালক এবং যাত্রীরঃ
A tragic accident occurred at #HosakerehalliCross in #Bengaluru, where a #BMTC bus ran over an auto-rickshaw, crushing it completely and killing both the driver and the passenger on the spot.
The impact was so severe that the auto was completely mangled, leaving no chance of… pic.twitter.com/e2tq9NHk5s
— Hate Detector 🔍 (@HateDetectors) February 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 01, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

