Ayodhya Ram Mandir Diwali: দীপোৎসবের আগে সরযু ঘাটে হাজারের বেশি ভক্তের সমাগম, চলল আরতি, ঐশ্বরিক অভিজ্ঞতার সাক্ষী অযোধ্যাবাসী

দীপোৎসবের আগে মঙ্গলবার ধনতেরাসের দিন রাম মন্দিরের সরযূ ঘাটে আরতির আয়োজন করা হয়েছে। সেই আরতিতে অংশ নিয়েছেন প্রায় ১,১০০ ভক্ত। দীপাবলির আগে এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী থাকল অযোধ্যা রাম মন্দিরের সরযু ঘাট।

Ayodhya Ram Mandir Diwali: দীপোৎসবের আগে সরযু ঘাটে হাজারের বেশি ভক্তের সমাগম, চলল আরতি, ঐশ্বরিক অভিজ্ঞতার সাক্ষী অযোধ্যাবাসী
Saryu Aarti ahead of Deepotsav (Photo Credits: ANI)

Ayodhya Ram Mandir Diwali: উদ্বোধনের পর অযোধ্যায় রাম মন্দিরে প্রথমবার দীপাবলি পালিত হতে চলেছে। দীপাবলি উপলক্ষ্যে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসী (Varanasi) এবং অযোধ্যকে (Ayodhya) প্রতিবছরই আলোয় সাজিয়ে তোলা হয়। তবে এইবারের দীপোৎসবকে (Deepotsav) বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বছরের দীপোৎসবের কেন্দ্র অযোধ্যায় রাম মন্দির। দীপাবলিতে সরযূ ঘাটে ২৮ লক্ষ পরিবেশ বান্ধব প্রতীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। যার মধ্যে দিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দীপোৎসবের আগে মঙ্গলবার ধনতেরাসের (Dhanteras 2024) দিন রাম মন্দিরের সরযূ ঘাটে আরতির আয়োজন করা হয়েছে। সেই আরতিতে অংশ নিয়েছেন প্রায় ১,১০০ ভক্ত। তার মধ্যে বিপুল সংখ্যক মহিলা রয়েছে। দীপাবলির আগে এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী থাকল অযোধ্যা রাম মন্দিরের সরযু ঘাট (Saryu Ghat)।

এ যেন এক ঐশ্বরিক অভিজ্ঞতা...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 29, 2024 07:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).