Attukal Pongala festival: তিরুবনন্তপুরমে শুরু বার্ষিক আট্টুকাল পোঙ্গালা উৎসব, ভগবানকে প্রসাদ নিবেদনে রাস্তায় হাজার হাজার মহিলা ভক্ত
২০০৯ সালে এই উৎসবে এক দিনে ২.৫ মিলিয়নেরও বেশি লোক এতে অংশ নিয়েছিল, আর উৎসবের এই আচার অনুষ্ঠানটি সেই দিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছিল।
আজ দোল পূর্ণিমার পাশাপাশি কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে শুরু হয়েছে বার্ষিক আট্টুকাল পোঙ্গালা উৎসব। বার্ষিক আট্টুকাল পোঙ্গালা উত্সব পালনের জন্য মঙ্গলবার কেরালার রাজধানীর রাস্তায় কয়েক হাজার মহিলা ভক্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন।মহিলাভক্তরা রাস্তার মধ্যেই উনুন বানিয়ে চাল, গুড়, ঘি এবং নারকেল দিয়ে তৈরি পোঙ্গালা নিবেদন করবেন প্রধান দেবতাকে। সকাল ১০.৩০টায় মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরের গর্ভগৃহ থেকে আনা আগুন দিয়ে চুলা জ্বালিয়ে পোঙ্গলা নিবেদনের কার্যক্রম শুরু করেছেন এবং প্রসাদ নিবেদনের পর মন্দিরের পুরোহিতদের দ্বারা পবিত্র জল ছিটিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
২০০৯ সালে এই উৎসবে এক দিনে ২.৫ মিলিয়নেরও বেশি লোক এতে অংশ নিয়েছিল, আর উৎসবের এই আচার অনুষ্ঠানটি সেই দিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছিল।
Thiruvananthapuram, Kerala | Attukal Pongala festival celebration begins. Women devotees light hearths and cook dishes to offer ‘Pongala’ at Attukal Bhagavathy temple. pic.twitter.com/qybnxHDAqN
— ANI (@ANI) March 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 07, 2023 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

