Assam Floods: অসমে বাড়ছে বন্যার পরিধি, ভেসে যাচ্ছে পশু, বন কর্মীদের উদ্যোগে উদ্ধার ২৪
ব্রক্ষ্মপুত্রের জলস্তর যত বাড়ছে, তত বন্যার প্রকোপ বাড়ছে অসমে (Assam)। উত্তর-পূর্বের এই রাজ্যে বন্যার কবলে যেমন মানুষ অসহায়, তেমনি পশু, পাখিদের পরিস্থিতিও সঙ্গীন বললেই চলে। বন্যার জেরে অসমের কাজিরাঙা অভয়ারণ্যে পরপর ৪ পশুর মৃত্যু হয়। সেই সঙ্গে বন্যার জল থেকে উদ্ধার করা হয় ২৪ পশুকে। বন্যার জল বাড়তে শুরু করায়, বন দফতরের কর্মীরা পশুদের উদ্ধারে নামেন তড়িঘড়ি। বন্যার (Flood) জলে যে ২৪ পশুর ভেসে যাওয়ার খবর প্রকাশ্যে আসে, তার মধ্যে সবেচেয় বেশি হরিণকে বন দফতরের কর্মীরা উদ্ধার করেন। হরিণদের উদ্ধার করে শুকনো জায়গায় সুরক্ষিতভাবে রাখা হয় বলে খবর।
দেখুন ট্যুইট...
STORY | Four animals dead in flooded Kaziranga National Park, 24 rescued
READ: https://t.co/9PbcCKD3DA pic.twitter.com/4FPsnASf4m
— Press Trust of India (@PTI_News) July 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 06:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

