Assam Floods: ডিব্রুগড়ের উত্তরে প্লাবিত ব্রহ্মপুত্রের একটি ছোট দ্বীপ থেকে ১৩ জনকে উদ্ধার ভারতীয় বায়ু সেনার

অসমে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ছে ব্রহ্মপুত্রের জলও। শুধু ব্রহ্মপুত্র নয় অসমের অন্যান্য নদী যেমন ডিসাং, সুবনসারি, দেখাহো, বুড়িদেহিং, বেকি এবং বরাক নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে।

Assam Floods: ডিব্রুগড়ের উত্তরে প্লাবিত ব্রহ্মপুত্রের একটি ছোট দ্বীপ থেকে ১৩ জনকে উদ্ধার ভারতীয় বায়ু সেনার
IAF Rescue 13 man in Assam Flood Photo Credit: Twitter@airnewsalerts

অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের কারণে ব্রহ্মপুত্র নদের জল বাড়তে শুরু করে। তার জেরে গত কয়েকদিন ধরে অসমের একাধিক এলাকা প্লাবিত। এদিকে অসমে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ছে ব্রহ্মপুত্রের জলও। শুধু ব্রহ্মপুত্র নয় অসমের অন্যান্য নদী যেমন ডিসাং, সুবনসারি, দেখাহো, বুড়িদেহিং, বেকি এবং বরাক নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের বরাক ভ্যালি। করিমগঞ্জ জেলা এবং আপার অসমের তিনসুকিয়া, লখিমপুর, ডিব্রুগড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অসমের ডিব্রুগড়ের উত্তরে প্লাবিত ব্রহ্মপুত্রের একটি ছোট দ্বীপ থেকে ১৩ জনকে উদ্ধার করেছে ভারতীয়  বায়ু সেনার একটি দল। দেখুন সেই ছবি-

 

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).