Farooq Abdullah: জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ আবারও ফিরিয়ে আনা হবে, মন্তব্য ফারুক আবদুল্লার

জম্মু কাশ্মীরে ফিরিয়ে আনা হবে বিশেষ মর্যাদা। নির্বাচনী প্রচারে এমনটাই ঘোষণা করলেন ন্য়াশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা।

Farooq Abdullah: জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ আবারও ফিরিয়ে আনা হবে, মন্তব্য ফারুক আবদুল্লার

(Farooq Abdullah)। চলতি মাসেই উপত্যকায় বিধানসভা নির্বাচন। বিগত ১০ বছর পর রাজ্যে নির্বাচন হতে চলেছে। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই এই কেন্দ্রশাসিত রাজ্যে বন্ধ ছিল নির্বাচন। তবে এনসি নিজেদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করেছে যে তাঁরা ক্ষমতায় এলে রাজ্যে ফেরানো হবে বিশেষ মর্যাদা। এই প্রসঙ্গে ফারুক আবদুল্লা বলেন, "বিজেপি অনেক বছর ধরে ৩৭০ তুলে দেওয়ার চেষ্টা করছিল। আর্টিকেল ৩৭০ এবং ৩৫ এ জম্মু-কাশ্মীরবাসীর কাছে জীবনের থেকেও দামী ছিল। আর সেই মর্যাদাই হরণ করেছে কেন্দ্র সরকার। আমাদের প্রতিশ্রুতি রইল এই রাজ্যে ফিরিয়ে আনা হবে অনুচ্ছেন ৩৭০ এবং ৩৫ এ"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 13, 2024 06:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).