Hindus Should Be Employed At Tirumala: শুধুমাত্র হিন্দুদেরই মন্দিরের কাজে নিয়োগ করা উচিত, বড় কথা মুখ্যমন্ত্রীর
শুক্রবার বড় কথা বললেন মুখ্যমন্ত্রী। তিরুমালা মন্দির (Tirumala Temple) নিয়ে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু মুখ খোলেন। অন্ধ্রের মুখ্যমন্ত্রী বলেন, একমাত্র হিন্দুদেরই মন্দিরের কাজে নিয়োগ করা উচিত। শুধু তাইনয়, এই মুহূর্তে তিরুমালায় যদি অন্য কোনও ধর্মের কেউ কাজ করেন, তাহলে মন্দির থেকে সরিয়ে তাঁদের অন্যত্র পাঠানো উচিত। কারও ভাবাবেগে যাতে আঘাত না লাগে, তার জন্যই হিন্দুদেরই শুধুমাত্র তিরুমালায় নিয়োগ করা উচিত বলে মন্তব্য করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, গোটা ভারতের যত রাজধানী শহর রয়েছে, সেখানে যাতে ভেঙ্কটেশ্বর মন্দির তৈরি করা যায়, সে বিষয়েও তিনি আলোকপাত করবেন বলে জানান চন্দ্রবাবু নায়ডু।
দেখুন মন্দির নিয়ে কী বললেন চন্দ্রবাবু নায়ডু...
"Only Hindus should be employed at the Tirumala Temple. If individuals from other religions are currently working there, they will be relocated to other places without hurting their sentiments," says Andhra Pradesh CM N Chandrababu Naidu" pic.twitter.com/GUAFPtbviK
— ANI (@ANI) March 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

