Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু

মাদুরাই থেকে তিরুপতিগামী বাসটিতে ২৬ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা গিয়েছেন ৪ জন। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু
Andhra Pradesh Accident (Photo Credits: X)

বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস। প্রাণ হারালেন ৪ জন যাত্রী। আহত হয়েছেন ১৫ জন। রাত ১১টা ১৫ নাগাদ চিত্তুর জেলার গাজুলাপল্লি গ্রামে বাসের সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষ ঘটে। মাদুরাই থেকে তিরুপতিগামী বাসটিতে ২৬ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা গিয়েছেন ৪ জন। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরেই ট্রাক চালক ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিএনএসের অধীনে ১০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ট্রাক চালকের গাফিলতির জেরে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসে। বাস উলটে পড়ে যায়।

অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনার কবলে বাস...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 17, 2025 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).