HC On Cow Slaughter: গো হত্যা মামলায় অভিযুক্তকে জামিন দিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য ডিজিপি-কে নির্দেশ আদালতের
এলাহাবাদ হাইকোর্ট জানাল, এই কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে মিছিল থেকে গরু বা তার মাংসের কিছুই উদ্ধার করতে পারেননি তদন্তকারী অফিসার।
উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এক গো হত্যা (Cow Slaughter) মামলায় চাঞ্চল্য়কর মোড়। এলাহাবাদ হাইকোর্ট জানাল, এই কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে মিছিল থেকে গরু বা তার মাংসের কিছুই উদ্ধার করতে পারেননি তদন্তকারী অফিসার। তিনি শুধু গোবর উদ্ধার করেছিলেন ঘটনাস্থল থেকে। ফলে আদালত জানায় গো হত্যা আইনে কাউকে গ্রেফতারের যুক্তি নেই।
যে ব্যক্তিকে এই কারণে গ্রেফতার করা হয়েছিল, তাঁকে অন্তর্বতীকালীন জামিন দেয় আদালত। এই মামলায় ডিজিপি-কে নির্দেশ দিয়ে আদালত জানায়, তদন্তকারী অফিসার যেন নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করেন। আরও পড়ুন- বাড়ছে করোনা, হরিয়ানায় ফিরল মাস্ক পরার নিয়ম
দেখুন টুইট
🚨Allahabad High Court directs DGP, Uttar Pradesh, to remind the investigating officers of their duty to ensure fair investigation in the cases pertaining to cow slaughter. @Uppolice @dgpup #cowslaughter #UttarPradesh pic.twitter.com/j9nhLRlubZ
— Bar & Bench (@barandbench) April 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 08:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

