US C-17 Military Aircraft Lands Amritsar: অবশেষে ভারতীয়দের নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনা বিমান

US C-17 Military Aircraft Lands Amritsar: অবশেষে ভারতীয়দের নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনা বিমান
US Air Force (Photo Credit: X)

১০৪ জন ভারতীয়কে (Indian Migrants) নিয়ে অমৃতসরে (Amritsar) নামল মার্কিন সেনা চপার। পাঞ্জাবের অমৃতসরে বুধবার দুপুরে নামে আমেরিকার সি-১৭ সেনা বিমান। ১০৪ জন অভিবাসীকে চাপিয়ে মার্কিন সেনা বিমান আমেরিকা থেকে ভারতের উদ্দেশে রওনা দেয়। অবশেষে বুধবার দুপুরে মার্কিন সেনা বিমান অমৃতসরে নামে। টেক্সাসের সান অ্যান্টনিও থেকে ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সেনা বিমান রওনা দেয়। বুধ দুপুরে সেটি নামে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে। রিপোর্টে প্রকাশ, যে ১০৪ জন অভিবাসীকে নিয়ে মার্কিন বিমান অমৃতসরে নামে, তাঁদের বেশিরভাগ পাঞ্জাবের বাসিন্দা। তবে অন্য রাজ্য়েরও অনেকে রয়েছেন বলে খবর। শপথের দিনই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, এবার আমেরিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। সেই অনুযায়ী ব্রাজিল থেকে মেক্সিকো, প্রায় অনেক দেশের অভিবাসীদের আমেরিকা থেকে ফেরানো হচ্ছে নিজেদের দেশে।

আরও পড়ুন: Donald Trump Deports Indian Migrants: আমেরিকায় বসবাসকারী 'অবৈধ ভারতীয়দের' ফেরাচ্ছে ট্রাম্প সরকার, সেনা চপারেই পরিযায়ীদের ফেরাচ্ছে ওয়াশিংটন

দেখুন অমৃতসরে নামছে মার্কিন সেনা বিমান...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 05, 2025 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).