Aditya Thackeray Security Breach:ঔরঙ্গবাদের ভাইজাপুর এলাকায় শিবসেনা নেতা আদিত্য ঠাকরের গাড়িতে ছোড়া হল পাথর (দেখুন সেই ছবি)

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আদিত্য ঠাকরে এবং অম্বাদাস দানভে-এর গাড়ির সামনে কিছু লোক হট্টগোল করেছে। অম্বাদাস দানভে উদ্ধব ঠাকরে শিবিরের একজন নেতা। দানভে একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে সম্ভাজিনগরের স্থানীয় বিধায়ক পাথর নিক্ষেপের ঘটনার পিছনে ছিলেন।

Aditya Thackeray Security Breach:ঔরঙ্গবাদের ভাইজাপুর এলাকায়  শিবসেনা নেতা আদিত্য ঠাকরের গাড়িতে ছোড়া হল পাথর (দেখুন সেই ছবি)
stone pelted on Aditya Thackeray Car

উদ্ধব বালাসাহেব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা আদিত্য ঠাকরের ঔরঙ্গাবাদ সফরে অশান্তি। ঔরঙ্গাবাদে থাকাকালীন কিছু স্থানীয় লোক ঠাকরের গাড়িতে পাথর ছুড়ছিল।তাই দেখে সমর্থকদের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। ঘটনাটি ক্যামেরায় রেকর্ডও হয়েছে। ঘটনার ভিডিওতে দেখা গেছে, আদিত্য ঠাকরে এবং অম্বাদাস দানভে-এর গাড়ির সামনে কিছু লোক হট্টগোল করেছে। অম্বাদাস দানভে উদ্ধব ঠাকরে শিবিরের একজন নেতা। দানভে একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে সম্ভাজিনগরের স্থানীয় বিধায়ক পাথর নিক্ষেপের ঘটনার পিছনে ছিলেন। তিনি দাবি করেন, হিন্দু ও দলিত সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে।

 মহারাষ্ট্রের আইন পরিষদের বিরধী দলনেতা অম্বাদাস দানভে বলেন প্রথমে অনুষ্ঠানস্থলের ভিতরে একটি পাথর পড়েছিল। তারপর  আমরা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় কনভয় লক্ষ্য করে কিছু পাথর ছোঁড়া হয়েছিল। স্থানীয় বিধায়ক রমেশ বোর্নারের সমর্থনে জনতা স্লোগান দিচ্ছিল। এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশের ডিজিকে ঔরঙ্গাবাদে আদিত্য ঠাকরের অনুষ্ঠানে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে চিঠি লিখেছেন। দানভে ডিজিপিকে এই আইন লঙ্ঘনটিকে গুরুত্ব সহকারে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 09:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).