Vijay: ওয়াকফ আইনকে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নেতা-অভিনেতা বিজয়
নয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনেও নামছেন বিজয়। ওয়াকফ সংশোধিত আইনকে চ্য়ালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন।
তামিলনাড়ুর রাজনীতিতে নয়া শক্তি চলচ্চিত্র তারকা বিজয়ের বড় পদক্ষেপ। নরেন্দ্র মোদী সরকারের আনা নয়া ওয়াকফ আইন ( Waqf Amendment Act 2025) কে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তামিলাগা ভেত্তেরি কাজগাম পার্টির প্রধান তথা তারকা অভিনেতা বিজয় (Vijay)। নয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনেও নামছেন বিজয়। ওয়াকফ সংশোধিত আইনকে চ্য়ালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন।
দক্ষিণের সিনেমার বড় তারকা-নেতা থালাপতি বিজয় আগেই বলেছিলেন, নয়া ওয়াকফ আইন গণতন্ত্র বিরোধী। বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী রাজনীতির অভিযোগও করেন তামিল রাজনীতির নয়া চরিত্র বিজয়। দেশের বিভিন্ন প্রান্তের মত নয়া ওয়াকফ আইন নিয়ে তামিলনাড়ুতেও বড় বিক্ষোভ-প্রকিবাদ আন্দোলন চলছে।
ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে বিজয়
Tamilaga Vettri Kazhagam (TVK) party president and actor Vijay files plea in Supreme Court challenging the Waqf (Amendment) Act 2025.
(file pic) pic.twitter.com/dZxnQ4hT4M
— ANI (@ANI) April 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 13, 2025 06:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

