Goa: গোয়ার বিচ এলাকায় সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর দুর্ঘটনা, বিস্ফোরণে হতাহত অনেকে, ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী
উৎসবের আবহে মর্মান্তিক দুর্ঘটনা গোয়াতে। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ দক্ষিণ গোয়ার লুটোলিমের রাসাইতে বিজয় মেরিন শিপবিল্ডিং ইয়ার্ডে সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়।
উৎসবের আবহে মর্মান্তিক দুর্ঘটনা গোয়াতে (Goa)। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ দক্ষিণ গোয়ার লুটোলিমের রাসাইতে বিজয় মেরিন শিপবিল্ডিং ইয়ার্ডে সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আর তার জেরে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এরা সকলেই শ্রমিক ছিলেন বলে জানা যাচ্ছে। আহতদের গোয়া মেডিকেল কলেজ ও মারগাঁও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশ ও বম্ব স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন পোস্ট
A cylinder blast at Vijay Marine in Lotlim, South Goa, killed 2 people and injured 5 others, with 4 seriously hurt. The injured were taken to Goa Medical College and Margao District Hospital. Police, fire brigade, and bomb squad have sealed the area, and an investigation is… pic.twitter.com/CMD73tCxgT
— IANS (@ians_india) October 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 17, 2025 11:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

