AAP: ভূ-স্বর্গে ওমর আবুদল্লার সরকারকে সমর্থন আপের

জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে একটি আসনে জিতেছে আম আদমি পার্টি (AAM AAdmi Party)। এই প্রথম ভূ-স্বর্গের বিধানসভায় থাকছে আপের বিধায়ক।

AAP: ভূ-স্বর্গে ওমর আবুদল্লার সরকারকে সমর্থন আপের
Arvind Kejriwal In Delhi Assembly (Photo Credit: ANI/X)

জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে একটি আসনে জিতেছে আম আদমি পার্টি (AAM AAdmi Party)। এই প্রথম ভূ-স্বর্গের বিধানসভায় থাকছে আপের বিধায়ক।  কাশ্মীরের ডোড্ডা আসনে বিজেপির গজয় সিং রানা-কে হারান আপের মেহরাজ মালিক। জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট ৪৮টি আসনে জিতে ক্ষমতায় এসেছে। এবার আপ সরাসরি ন্যাশনাল কনফারেন্সের সরকারকে সমর্থনের কথা ঘোষণা করল। জম্মু-কাশ্মীরের এলজি-কে চিঠি লিখে ন্যাশানাল কনফারেন্সকে সমর্থনের কথা জানাচ্ছে আপ।

এর আগে ৪জন নির্দল প্রার্থী ওমর আবুদল্লা-র পাশে দাঁড়িয়ে এনসি-কে সমর্থন করার কথা ঘোষণা করেন। কংগ্রেসকে ছাড়াই এখন জম্মু-কাশ্মীরে সরকার গড়ার জায়গায় চলে গেল ফারুক আবদুল্লা, ওম আবুদল্লার দল। প্রসঙ্গত, হরিয়ানায় বিপর্যের মাঝে জম্মু-কাশ্মীরে কংগ্রেস মাত্র ৬টি আসনে জেতে।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 11, 2024 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).