Madhya Pradesh: জলমগ্ন রাস্তায় আটকে গেল পড়ুয়া, উদ্ধার করে জীবন বাঁচালেন গ্রামবাসী, দেখুন ভিডিয়ো
বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রদেশে অব্যাহত বৃষ্টি। জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বাস্তুহারা অসংখ্য মানুষ।
বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রদেশে অব্যাহত বৃষ্টি। জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বাস্তুহারা অসংখ্য মানুষ। শুক্রবার খারগোন (Khargone) এলাকায় অল্পের জন্য বন্যার জলে তলিয়ে যেতে গিয়ে বাঁচল এক স্কুলছাত্রী। এই এলাকার একটি সেতু ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। আর এই সেতু পারাপার করতে গিয়েই বিপত্তি। জানা যাচ্ছে বন্ধুদের সঙ্গে স্থানীয় কোচিং সেন্টার থেকে ফিরছিল সে। সেই সময়ই জলের তোড়ে কিছুটা পিছিয়ে পড়ে সে। অনেক চেষ্টা করেও বন্যার জল পেরিয়ে সুরক্ষিত জায়গায় যেতে পারছিল না সে। উল্টে জলের স্ত্রোতে ভেসে যাওয়ার সম্ভবনা ছিল তাঁর। শেষমেশ এক গ্রামবাসী এসে মেয়েটিকে উদ্ধার করে।
Madhya Pradesh: Heavy rainfall continues. A student was trapped in a flood on a bridge in Khargone while returning from coaching. A villager bravely rescued her pic.twitter.com/UTHBBaXw9D
— IANS (@ians_india) July 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

