Jammu and Kashmir: নির্বাচনের আবহে সোপোরে শুরু সেনা ও জঙ্গি গুলির লড়াই, নিকেশ এক জঙ্গি

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার বিকেলে আচমকাই উত্তর কাশ্মীরের রাফিয়াবাদে সোপেরর ওয়াটারগাম এলাকায় শুরু হল সেনা ও জঙ্গির গুলির লড়াই।

Jammu and Kashmir: নির্বাচনের আবহে সোপোরে শুরু সেনা ও জঙ্গি গুলির লড়াই, নিকেশ এক জঙ্গি
Indian Army In Jammu And Kashmir.jpg (Photo Credit: ANI/Twitter)

সামনেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার বিকেলে আচমকাই উত্তর কাশ্মীরের রাফিয়াবাদে সোপেরর (Sopore) ওয়াটারগাম এলাকায় শুরু হল সেনা ও জঙ্গির গুলির লড়াই। জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। তাঁদের দেখে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা হামলা চালায় সেনারাও। জানা যাচ্ছে এই এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি। নিহত জঙ্গির নাম জাহির হুসেন শাহ। ইতিমধ্যেই ওই এলাকায় হাই এলার্ট জারি করেছে নিরাপত্তা বাহিনী। একদিকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে তল্লাশি অভিযান ও গুলির লড়াইও চলছে। যদিও জঙ্গিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 24, 2024 05:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).