Jammu and Kashmir: লেলিহান শিখার গ্রাসে গোটা বাড়ি, কোনওমতে জীবন নিয়ে বেরিয়ে এল পরিবার, ঘটনাস্থলে দমকল বাহিনী
শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে। ঘটনাটি ঘটেছে বারামুল্লা জেলার সোপর শহরে পেহলিপোরা জালুরা এলাকায়।
শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে। জানা যাচ্ছে বারামুল্লা জেলার সোপর শহরে পেহলিপোরা জালুরা (Pehlipora Zaloora) এলাকায় একটি দোতলা বাড়িতে ঘটনাটি ঘটেছে। বাড়ির মধ্যে সেই সময় একটি পরিবার ছিল। আচমকাই আগুন দেখতে পেয়ে তাঁরা ততক্ষণাৎ ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে আসে। তারপর স্থানীয় দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থল বেশ কয়েকটি ইঞ্জিন চলে আসে। যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিস্কার হবে আগুন লাগার সঠিক কারণ।
Jammu and Kashmir: Fire broke out in a double-storey residential house in Pehlipora Zaloora, Sopore town, Baramulla district, late Saturday evening. Fire tenders were immediately dispatched to the scene pic.twitter.com/Ocdul6qIqx
— IANS (@ians_india) December 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 07, 2024 11:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

