Car Accident in Amethi: গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা আমেঠিতে! পরপর ৬টি গাড়ি ধাক্কা মারল একে অপরকে, মৃত ৩

Car Accident in Amethi: গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা আমেঠিতে! পরপর ৬টি গাড়ি ধাক্কা মারল একে অপরকে, মৃত ৩
Representational Image (Photo Credit: File Photo)

গভীর রাতে একটি ট্রাকের জন্য দুর্ঘটনার কবলে পড়ল ৫টি গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমেঠিতে। জানা যাচ্ছে, ওই ট্রাকটি দ্রুত গতিতে যাচ্ছিল একটি বন্ধ ক্রসিংয়ের ওপর দিয়ে যাচ্ছিল, তখনই দাঁড়িয়ে থাকা গাড়িগুলির সঙ্গে ধাক্কা লাগে। সবমিলিয়ে ৬টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত আরও তিন ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। যদিও এখনও ওই ঘাতক ট্রাক চালক গ্রেফতার হয়েছে কিনা জানা যায়নি। অন্যদিকে, এই দুর্ঘটনার কারণে রাতের দিকে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীকালে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক করা হয়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 31, 2024 09:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).