Tamil Nadu Fire: তামিলনাড়ুতে বাজি কারখানায় লাগল আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো
ফের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনাস্থল তামিলনাড়ুর শিবাক্সি এলাকা। জানা যাচ্ছে, এদিন বিকেলের দিকে কারখানায় লাগে আগুন।
ফের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনাস্থল তামিলনাড়ুর (Tamil Nadu) শিবাক্সি এলাকা। জানা যাচ্ছে, এদিন বিকেলের দিকে কারখানায় লাগে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। যদিও দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কারখানায় দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে কোনও কারণ বাজি বানাতে গিয়ে আগুন লেগে যায়। যদিও কারখানায় কোনও বেআইনি বাজি বা তার মশলা মজুত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন ভিডিয়ো
VIDEO | Tamil Nadu: Explosion at firecracker factory in Sivakasi, many workers feared injured. More details awaited.
(Full video available on PTI Videos –https://t.co/n147TvrpG7)#TamilNadu pic.twitter.com/4W3MRTmiO4
— Press Trust of India (@PTI_News) October 11, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

