Delhi Fire: দিল্লির বহুতলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
দিওয়ালির আগে দিল্লির (Delhi) বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার দুপুর ১টা ২২ নাগাদ ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির বহ্মপুত্র অ্যাপার্টমেন্টে।
দিওয়ালির আগে দিল্লির (Delhi) বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার দুপুর ১টা ২২ নাগাদ ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির বহ্মপুত্র অ্যাপার্টমেন্টে। আগুনের গ্রাসে পুড়ে ছাঁই হয়েছে বহুতলের বেশ কয়েকটি ফ্ল্যাট। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। কয়েকঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সেই সঙ্গে কী কারণে আগুন লাগল তাও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে।
দেখুন ভিডিয়ো
#WATCH | A fire broke out at Brahmaputra Apartments in New Delhi. Six vehicles have been dispatched to the spot
More details awaited pic.twitter.com/eEk0UUyZzU
— ANI (@ANI) October 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 18, 2025 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

