Delhi: দিল্লিতে খেলতে গিয়ে নর্দমায় পড়ে মৃত্যু এক ৩ বছরের শিশু, শোকস্তব্ধ পরিবার
বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ির সামনের রাস্তাতেই খেলছিল বছর তিনেকের এক শিশু। খেলতে খেলতে কখন নর্দমার পাশে চলে যায়, তার হুঁশই ছিল না।
বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ির সামনের রাস্তাতেই খেলছিল বছর তিনেকের এক শিশু। খেলতে খেলতে কখন নর্দমার পাশে চলে যায়, তার হুঁশই ছিল না। আর সেই কারণেই নর্দমার জলে ডুবে মৃত্যু হল ওই শিশুর। শুক্রবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল দিল্লির খাজুরি খাস (Khajuri Khas) এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে জেপিসি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটির পর শোকস্তব্ধ গোটা পরিবার। তবে নিছকই দুর্ঘটনার কারণে মৃত্যু নাকি তাঁকে খুন করা হয়েছে, সেটা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
দেখুন পোস্ট
#BREAKING: A 3-year-old boy drowned in an open drain while playing outside his home in Khajuri Khas, Delhi. Despite being rescued and rushed to JPC Hospital, he was declared brought dead. A case under Section 106 BNS has been registered pic.twitter.com/sUU88RaBxW
— IANS (@ians_india) March 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 10:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

