50K Cost Imposed on FB: ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, ৫০হাজার টাকার জরিমানা ধার্য করল উত্তরাখণ্ডের আদালত
উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি ভিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রমেশ চন্দ্র খুলবের ডিভিশন বেঞ্চ বুধবার ফেসবুককে ৫০০০০ টাকার জরিমানা আরোপ করেছে।
উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি ভিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রমেশ চন্দ্র খুলবের (Chief Justice Vipin Sanghi and Justice Ramesh Chandra Khulbe) ডিভিশন বেঞ্চ বুধবার ফেসবুককে ৫০০০০ টাকার জরিমানা আরোপ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফেসবুক মাধ্যমে একটি মর্ফড ভিডিও ভাইরাল হয়েছে, বারবার বলা স্বত্তেও সেই অভিযোগে ফেসবুক সাড়া দেইনি। সেই কারণেই এই জরিমানা।
উত্তরাখণ্ড হাইকোর্ট বলেছে যে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে মেটা-মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক (Facebook) তথ্য প্রযুক্তি (মধ্যস্থকারী) নির্দেশিকা ২০২১ এবং ডিজিটাল মিডিয়া কোড অফ কন্ডাক্ট ((Intermediary Guidelines and Digital Media Ethics Code) মেনে চলছে না। এমনকি ফেসবুককে আদালত সতর্ক করে দিয়েছিল যে তাদের উত্তর দেওয়ার জন্য আর সময় দেওয়া হবে না। তাও ফেসবুক সেই আবেদনে সারা দেইনি। তাই শেষমেশ জরিমানা ধার্য করে আদালত।
দেখুন টুইট
'It Appears Facebook Is Not Complying With IT Rules': Uttarakhand High Court Imposes ₹50K Costs On FB For Not Filing Reply In PIL https://t.co/Qc71BqZ882
— Live Law (@LiveLawIndia) December 8, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 09, 2022 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

