Indian Fishermen Released From Pakistan Jail: পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে গুজরাটে ফিরলেন ১৮৪ জন মৎস্যজীবী
পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে গুজরাটে তাদের বাড়িতে ফিরলেন ১৮৪ জন মৎস্যজীবী। এঁরা সবাই ভুল করে জলসীমানা অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়ায় গ্রেফতার হয়েছিলেন।
পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে গুজরাটে তাদের বাড়িতে ফিরলেন ১৮৪ জন মৎস্যজীবী। এঁরা সবাই ভুল করে জলসীমানা অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়ায় গ্রেফতার হয়েছিলেন। এসসিও (SCO) সম্মেলনে যোগ দিতে সম্প্রতি গোয়ায় এসে ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল আলি ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। ভুট্টোর সফরে বন্ধুত্বের বার্তা দিতে ভারতের ৬০০ জন মৎস্যজীবী (Indian Fishermen)-দের ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল পাকিস্তান।
প্রসঙ্গত, পাকিস্তানের জেলে এখন ভারতের ৭০৫ জন নাগরিক বন্দি আছেন। তাঁদের মধ্যে ৬৫৪ জন হলেন মৎস্যজীবী। এই ৬৫৪ জন মৎস্যজীবীদের মধ্যে দু দফায় ৬০০ জন ছাড়ছে পাকিস্তান।
দেখুন টুইট
184 fishermen reach Gujarat after release from Pakistan jailhttps://t.co/bIgBCiOUk4
— All India Radio News (@airnewsalerts) May 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 15, 2023 04:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

