Robo Shankar Dies: প্রয়াত তামিল অভিনেতা রোবো শঙ্কর, শোকপ্রকাশ করেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী
মাত্র ৪৬-এই সব শেষ। আচমকা মৃত্যু হল তামিল অভিনেতা তথা কমেডিয়ান রোবো শঙ্করের। বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মাত্র ৪৬-এই সব শেষ। আচমকা মৃত্যু হল তামিল অভিনেতা তথা কমেডিয়ান রোবো শঙ্করের (Robo Shankar)। বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দু‘দিন আগে একটি সিনেমার শুটিং চলাকালিন শারীরিক অসুস্থতার কারণে অচৈতন্য অবস্থায় পড়ে যান রোবো শঙ্কর। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হল না। বৃহস্পতিবার সাড়ে ৮টা নাদার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। রোবো শঙ্করের মৃত্যু খবরে শোকস্তব্ধ তামিল বিনোদন জগত। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সমবেদনা জানিয়েছেন পরিবার ও অনুরাগীদের।
দেখুন পোস্ট
Tamil actor and comedian Robo Shankar passes away after being admitted in a critical condition two days ago, GEM Hospital confirms. pic.twitter.com/YQOGr7b0sg
— ANI (@ANI) September 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 18, 2025 11:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

