Salman Khan Birthday: ভাইজানের ৫৯তম জন্মদিনে ঘরোয়া পার্টি
বৃহস্পতিবার রাতে ধুমধাম করে ৫৯ বছরের জন্মদিন পালন করলেন ভাইজান।
নয়াদিল্লি: আজ বলিউড সুপারস্টার সলমন খানের জন্মদিন। বৃহস্পতিবার রাতে ধুমধাম করে ৫৯ বছরের জন্মদিন পালন করলেন ভাইজান। তাঁর এই বিশেষ দিনে বোন অর্পিতা খানের বাড়িতে পার্টির ব্যবস্থা হয়েছিল। পার্টিতে উপস্থিত সলমন-ঘনিষ্ঠরা। ব্যক্তিগত জীবনে সলমন খান এখনো সিঙ্গেল। তাকে বলা হয় বলিউডের 'মোস্ট এলিজেবল' ব্যাচেলর। ১৯৬৫ সালে ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইনদোরে জন্মগ্রহণ করেন সলমন। ৩৫ বছরের ক্যারিয়ারে সলমন খান শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার বেশিরভাগই বক্স অফিসে সফল হয়েছে। জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার মুক্তি পেল সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'সিকন্দর'-এর প্রথম পোস্টার।
ভাইজানের জন্মদিনে ঘরোয়া পার্টি
Today is #SalmanKhan𓃵 birthday 🥳🎂🥳 God bless him with good health happiness 😊 safe him from evil eyes 🎂🥳😊#HappyBirthdaySalmanKhan pic.twitter.com/1NH5xYhJRh
— Kamalpreet Bali (@KamalpreetBali) December 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

