Pathaan In OTT: অপেক্ষার অবসান, ওটিটি প্ল্যাটফর্মে তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকার পাঠান

বছরের শুরুতেই বড়পর্দায় ঝড় তুলেছিল শাহরুখের নয়া অ্যাকশন থ্রিলার পাঠান। ২৫ শে জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু -এই তিনটি ভারতীয় ভাষায় সিনেমা হলে মুক্তি পায় শাহরুখ-দীপিকার পাঠান।

Pathaan In OTT: অপেক্ষার অবসান, ওটিটি প্ল্যাটফর্মে তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকার পাঠান
Pathaan on OTT Photo Credit: Twitter@PrimeVideoIN

বছরের শুরুতেই বড়পর্দায় ঝড় তুলেছিল শাহরুখের নয়া অ্যাকশন থ্রিলার পাঠান।  ২৫ শে জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু -এই তিনটি ভারতীয় ভাষায় সিনেমা হলে মুক্তি পায় শাহরুখ-দীপিকার পাঠান। ছবির বক্স অফিস রিপোর্ট জানান দিয়েছে বিতর্ক থাকলেও  সিনেমার গল্প থেকে শুরু করে অ্যাকশন দর্শকদের খুবই পছন্দও হয়েছে।থিয়েটারে 'পাঠান'-এর সাফল্যের পর, সবাই 'পাঠান'-এর ওটিটি রিলিজের তারিখের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল এবং তেলেগুতে ভাষায়। আগামী ২২ মার্চ থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে 'পাঠান'। যেসব দর্শক হলে যাওয়ার সময় করে উঠতে পারেননি তাদের জন্য  খুশির খবর আনল প্রাইম ভিডিও।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2023 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).