Jeetu Kamlal-Subhashree Ganguly: 'শুভশ্রীর থেকে চোখ সরানো মুশকিল হয়ে যাচ্ছে', বললেন জীতু কমল
'গৃহপ্রবেশ' মুক্তি পেতে চলেছে। ইন্দ্রদীপ দাশগুপ্তের সিনেমায় এবার স্ক্রিনশেয়ার করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং জীতু কমল (Jeetu Kamlal)। গৃহপ্রবেশ মুক্তি পায়নি, তবে তার একটি গান প্রকাশ পেয়েছে। গৃহপ্রবেশ মুক্তির আগে যখন 'মেঘপিয়ন' ইউটিউবে প্রকাশ পায়, তার ঝলক শেয়ার করেন জীতু। যেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা যায় জীতু কমলকে। এমনকী 'শুভশ্রীর থেকে চোখ সরানো মুশকিল হয়ে যাচ্ছে, কী অসাধারণ লাগছে, তাই না!' এমন মন্তব্যও করেন জীতু। নিজের সোশ্যাল হ্যান্ডেলে যখন মেঘপিয়নের ঝলক প্রকাশ করেন অভিনেতা, সেই সময় তিনি যে সহঅভিনেত্রীর প্রশংসা করতে ভোলেননি, তা কার্যত স্পষ্ট করে দেন। মেঘপিয়নে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জীতু কমলকে একসঙ্গে দেখে তাঁদের ভালবাসায় ভরিয়ে দেন বহু অনুরাগী। জীতু এবং শুভশ্রীর সেই ভিডিয়ো দেখে বহু মানুষ তাঁদের প্রশংসা করেন। প্রসঙ্গত এই প্রথম জীতু কমল এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসঙ্গে জুটি বাঁধলেন।
দেখুন শুভশ্রী এবং জীতু কমলের সিনেমার গানের ঝলক...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 26, 2025 03:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

