Jeetu Kamal-Ditipriya Roy: বরফের মাঝে সূর্যের কিরণ, মুখোমুখি দাঁড়িয়ে জিতু-দিতিপ্রিয়া, ছবি দেখে ভালবাসায় ভরালেন অনুরাগীরা

Jeetu Kamal-Ditipriya Roy: বরফের মাঝে সূর্যের কিরণ, মুখোমুখি দাঁড়িয়ে জিতু-দিতিপ্রিয়া, ছবি দেখে ভালবাসায় ভরালেন অনুরাগীরা
Jeetu Kamal-Ditipriya Roy (Photo Credit: Facebook)

'চিরদিনই তুমি যে আমার' নামের একটি মেগায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জিতু কমল (Jeetu Kamal)  এবং দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। যা দর্শকের অন্যতম প্রিয় মেগার তালিকায় ইতিমধ্যেই প্রবেশ করেছে। জিতু কমল এবং দিতিপ্রিয়া রায় যখন একসঙ্গে মেগায় স্ক্রিন শেয়ার করছেন, সেই সময় অফস্ক্রিনেও কয়েক ঝলক তার পোস্ট করলেন অভিনেতা জিতু কমল। যেখানে বরফের পাহাড়ের মাঝে নানা পোজ়ে দেখা যাচ্ছে জিতু এবং দিতিপ্রিয়াকে। জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের ওই ছবি দেখে তাঁদের ভালবাসায় ভরিয়ে দেন বহু মানুষ। পাশাপাশি জিতু এবং দিতিপ্রিয়ার জুটি যে তাঁদের ভাল লাগার এবং ভালবাসার, তাও স্পষ্ট করেন অনেকে। মেগা থেকে সিনেমা, টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা হিসেবে পরিচিত জিতু কমল। অন্যদিকে দিতিপ্রিয়া রায়ের 'রানি রাসমণি' থেকে একাধিক ছবি, দর্শকের ভাল লাগার তালিকায় তিনি প্রথম সারিতেই রয়েছেন। তাই তাঁদের নতুন ধারাবাহিক দেখেও দর্শক ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন: Nabanita Das: জীতুর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মত করেই সময় কাটছে অভিনেত্রী নবনীতা দাসের, দেখুন ভিডিয়ো

দেখুন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের ছবি...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 15, 2025 02:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).